সামাজিক দূরত্ব মেনে জুমার নামাজ আদায় (ফটোস্টোরি)

কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিনে বায়তুল মোকাররমসহ রাজধানীর মসজিদগুলোতে সামাজিক দূরত্ব মেনে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মসজিদ কমপ্লেক্সের বাইরেও রাস্তার ওপর জায়নামাজ বিছিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই তাদের নামাজ আদায় করতে দেখা যায়। নামাজ শেষে করোনা থেকে মুক্তির প্রার্থনা করা হয়। নাসিরুল ইসলাম ও সাজ্জাদ হোসেনের ক্যামেরায় তোলা ছবিতে বিস্তারিত তুলে ধরা হলো।