কঠোর লকডাউনের তৃতীয় দিনে এসে অনেকেই বিভিন্ন কাজে বাইরে বের হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে নিজেদের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরছেন। বাইরে বের হওয়ার কারণ যুক্তিযুক্ত মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সহায়তা করছেন। যাদের বাইরে বের হওয়ার করণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্তুষ্ট হতে পারছেন না, গত দুই দিনের মতো আজও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাবতলী চেকপোস্টে ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট আসাদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলে, ‘আজ শনিবার গাড়ির চাপ অনেকটাই কম। যাদের বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ আমরা মনে করছি, তাদের রাজধানীর বাইরে যেতে দিচ্ছি। আর অনেককেই আমরা মামলা দিচ্ছি, যারা বাইরে বের হওয়ার প্রকৃত কারণ সম্পর্কে সুস্পষ্ট কিছু বলতে পারছেন না।’