বিধিনিষেধ অমান্য: ১১ মামলায় সাড়ে চার হাজার টাকা জরিমানা

চলমান লকডাউন ভঙ্গ করে সড়কে বের হওয়ায় ১১টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার (৪ জুলাই) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ১ হাজার টাকা এবং এক‌ই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।

এ ছাড়া ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন। সব মিলিয়ে ১১টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।