লকডাউনে ধানমন্ডি লেক: আম আছে-আংটিও আছে (ফটোস্টোরি)

সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিন মঙ্গলবার (৬ জুলাই) সকাল আটটা। স্বাভাবিক অবস্থায় রাজধানীর ধানমন্ডি লেকে জনমানুষের উপস্থিতি থাকে অনেক। ঝলমলে সকালে ধানমন্ডি লেকের পদ্মফুলশরীরচর্চা, খেলাধুলা ও সকালে বেরিয়ে পড়া মানুষগুলো কাজ শেষে কিছু কেনাকাটাও করে নেন রবীন্দ্র সরোবর এলাকায়। কিন্তু চলতি লকডাউনের মধ্যেও মঙ্গলবার রবীন্দ্র সরোবরজুড়ে মানুষের উপস্থিতির কমতি ছিল না।

শরীরচর্চা শেষে বিশ্রামের সময় গল্পে মেতে উঠেছেন অনেকে

বয়স্ক থেকে শুরু করে একেবারে কিশোর-কিশোরীদেরকেও কানে হেডফোন, মুখে মাস্ক লাগিয়ে শরীরচর্চা করতে দেখা গেছে।

 ব্যাডমিন্টন খেলছেন একদল প্রবীণ

একদল লেকপাড়ে একদল প্রবীণ মেতেছেন ব্যাডমিন্টন খেলায়।

লেকের একদিকে নির্মাণশ্রমিকেরা বসে সকালের নাস্তা সারছেনদলবেঁধে অনেক দর্শকও উপভোগ করছেন তাদের খেলা।

বিক্রির জন্য ভ্যানে আম সাজিয়ে রাখা হচ্ছে

দুধের দোকানের সামনে ক্রেতার ভিড়

এরইমধ্যে রোদমাখা সকালে লেকপাড়জুড়ে ভ্যানে-ভ্যানে নানা পণ্যের পসরা।

লেকপাড়জুড়ে রয়েছে এমন নানা ফলের পসরা সবজি, মৌসুমি ফল, হাড়ি-পাতিল এমনকি চুড়ি-নাকফুল-আংটি বিক্রির আয়োজনও আছে।

চুড়ি, নাকফুল, আংটিসহ ইমিটেশনের নানা পণ্যের পসরা।

নানা ধরনের মসলার পসরাএইসব আয়োজনের সাথে আরও আছে‑ সাহায্যের আশায় সারি বেঁধে বসে থাকা একদল ভিক্ষুক।

সারিবেঁধে বসে থাকা ভিক্ষুক মঙ্গলবার (৬ জুলাই) সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত ধানমন্ডি রবীন্দ্র সরোবর এলাকার নানা চিত্র নিয়ে এবারের ফটোস্টোরি।

 

ভ্যানে সাজিয়ে রাখা নানা রঙের ক্যাপসিকাম