গাড়ি নিয়ে বের হলেই পড়তে হচ্ছে জেরার মুখে (ভিডিও)

লকডাউনের ষষ্ঠ দিন চলছে আজ। এ দিন রাজধানীতে গাড়ির চাপ একটু বেশি লক্ষ করা গেছে। রাজধানীর প্রবেশমুখ গাবতলীতে দেখা যায়, অন্যদিনের তুলনায় আজ বেশি সংক্ষক গাড়ি রাজধানীতে প্রবেশ করছে। প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে গাড়িগুলোকে নজরদারি করছে পুলিশ। যৌক্তিক কারণ এবং যেসব গাড়ির বৈধ কাগজপত্র রয়েছে, সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর যেগুলো অযৌক্তিক কারণে প্রবেশ করছে বা প্রয়োজনীয় কাগজপত্র নেই সেগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। গাবতলী থেকে রিয়াদ তালুকদারের ধারণ করা ভিডিওতে বিষয়টি দেখানো হলো।