ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিরোধী অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে ৪টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) ডিএনসিসির ৩ নম্বর অঞ্চলের ১০ নং ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৭০ হাজার টাকা এবং ৬ নম্বর অঞ্চলের ৪ নং ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ৪টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। পাশাপাশি নাগরিকদেরকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে তিন দিনে একদিন জমা পানি ফেলে দেতে আহ্বান জানানো হয়েছে।