মোমবাতি জ্বালিয়ে দানিশ সিদ্দিককে শ্রদ্ধা জানালেন ঢাকার ফটোসাংবাদিকরা

আফগানিস্থানে নিহত পুলিৎজার বিজয়ী রয়টার্সের ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ঢাকার ফটোসাংবাদিকরা। সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।  

এ সময় ফটো সাংবাদিকরা বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

.উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জুলাই) আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বলদাক অঞ্চলে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় দানিশ সিদ্দিক নিহত হন। গত কয়েকদিন ধরেই কান্দাহার প্রদেশের পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন পুলিৎজার পদক বিজয়ী রয়টার্সের এই ফটোসাংবাদিক। গত ১১ বছর তিনি রয়টার্সে কর্মরত ছিলেন।   দানিশ সিদ্দিক ভারতের নাগরিক। রয়টার্সের দিল্লি অফিসে তিনি ছিলেন প্রধান আলোকচিত্রী।

ছবি: নাসিরুল ইসলাম