নগর ভবনের আঙিনা পরিষ্কারে মেয়র আতিক (ভিডিও স্টোরি)

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতি শনিবার সকাল ১০টা থেকে ১০ মিনিট প্রত্যেকের বাড়ির আঙিনা পরিষ্কারের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ঘোষণা অনুসারে মেয়র নিজেই এ কাজে সম্পৃক্ত হয়েছেন। আজ শনিবার (৭ আগস্ট) রাজধানীর গুলশান-২ এর নগর ভবনের মেয়র কার্যালয়ের আঙিনা নিজ হাতে পরিষ্কার করেছেন আতিকুল ইসলাম।