মশা নিয়ন্ত্রণে অভিযান

ডিএনসিসিতে ১৩ মামলায় পৌনে ২ লাখ টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে মশাবিরোধী মোবাইল কোর্টে ১৩টি মামলায় এক লাখ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) ডিএনসিসির বিভিন্ন এলাকায় অভিযানে এ জরিমানা করা হয়।

ডিএনসিসির ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ২২ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ও পার্সিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় এক লাখ ১৫ হাজার ২০০ টাকা এবং ১০ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শহিদুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ১৩টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ এক লাখ ৭৭ হাজার ২০০ টাকা।