ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে অঞ্চল-৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্সিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ৩০ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট যতন মার্মা পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৮৫ হাজার টাকা এবং ১০ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শহিদুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ৫টি মামলায় আদায়কৃত জরিমানার পরিমাণ ১ লাখ ৫৫ হাজার টাকা।