করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শুক্রবার (২৭ আগস্ট) থেকে জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আগের মতোই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি উন্মুক্ত থাকছে।
করোনা মহামারির মধ্যে গত ২ এপ্রিল থেকে চিড়িয়াখানা বন্ধ ছিল। প্রায় চার মাস ২৫ দিন বন্ধ থাকার পর আজকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত চিড়িয়াখানা। প্রবেশ পথে স্বাস্থ্যবিধি মানা হলেও প্রবেশের পর অনেক দর্শনার্থীকে মাস্ক খুলে ঘোরাঘুরি করতে দেখা যায়। সাজ্জাদ হোসেনের তোলা ছবিতে বিস্তারিত তুলে ধরা হলো।