গণটিকায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ (ফটোস্টোরি)

করোনা প্রতিরোধী গণটিকার দ্বিতীয় দিনে (৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের টিকাকেন্দ্রগুলোতে বাড়ছে ভিড়। লাইনে দাঁড়িয়ে টিকা নিতে পারছেন নাগরিকরা। দুই সিটিতে ১২৯টি কেন্দ্রে টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গণটিকা কর্মসূচির প্রথম ধাপের তুলনায় এবার হুড়োহুড়ি অনেকটাই কম। এ ছাড়া দ্বিতীয় ডোজ নিতে আসা টিকা গ্রহীতাদের স্বতঃফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। শৃঙ্খলাবদ্ধভাবে সবাই যেন টিকা নিতে পারেন সেজন্য কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। তাদের সঙ্গে যোগ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করে যাচ্ছেন। 

দুই সিটি করপোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন প্রতিটি কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজের ৭০০ জন টিকা প্রত্যাশীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ৮ ও ৯ আগস্টে ১ম ডোজ গ্রহণকারী ব্যক্তিরা গতকাল (৭ সেপ্টেম্বর) দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। আর ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারীরা আজ ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারীরা আগামী ৯ সেপ্টেম্বর প্রথম ডোজের টিকা গ্রহণ করা কেন্দ্র থেকে ২য় ডোজের টিকা গ্রহণ করতে পারবেন।  

রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্রে তোলা ছবিতে দেখুন বিস্তারিত...