ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ৭টি মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংস্থাটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই অর্থ জরিমানা করা হয়।
অভিযানে, এডিস মশার লার্ভা পাওয়ায় ডিএনসিসির ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ১৫ হাজার টাকা এবং ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ৭টি মামলায় আদায়কৃত জরিমানার পরিমাণ ৮৫ হাজার টাকা।