জরিমানা ছাড়া ট্যাক্স পরিশোধের সময় বাড়ালো ডিএনসিসি

কোনও প্রকার জরিমানা ছাড়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। করোনা পরিস্থিতি বিবেচনায় সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম এই সিদ্ধান্ত নেন। বর্ধিত সময় অনুযায়ী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রিবেট ও সারচার্জ ব্যতীত ট্যাক্স পরিশোধ করা যাবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাব বিবেচনায় ২০২১-২০২২ অর্থবছরের ৪ কিস্তির হোল্ডিং ট্যাক্সের ওপর ১০ শতাংশ রিবেট এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।