ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতে ১২টি মামলায় ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। রবিবার (৩ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর বসিলা ব্রিজ এলাকায় বাস রুট রেশনালাইজেশনের আওতায় এই অভিযান পরিচালিত হয়।
গাড়ির ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্স টোকেন না থাকায় ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের ভ্রাম্যমাণ আদালতে তিনটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত ৯টি মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা নিয়েছে।
অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন ডিএনসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক এবং বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন।