রাজধানীর গাবতলী এলাকায় ট্রলারডুবির ঘটনায় কারণ অনুসন্ধানে বিআইডব্লিউটিএ'র পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ প্রতিবেদন ৭ কার্যদিবসের মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) বিকালে বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক ফজলুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি বর্তমানে ট্রলার ডুবির ঘটনা উদ্ধারের বিষয়টি মনিটরিং করছি। আমাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।
ঘটনার তদন্ত এবং বিচার বিশ্লেষণ শেষে পরবর্তীতে এ ঘটনার কারণ সম্পর্কে জানা সম্ভব হবে বলেও জানান বিআইডব্লিউটিএ'র এই ঊর্ধ্বতন কর্মকর্তা।