অথচ স্বাস্থ্যবিধি মানার কথা ছিল (ফটোস্টোরি) 

বিশ্বব্যাপী করোনার তাণ্ডব এখনও চলমান। তবে বাংলাদেশে দিন দিন ভাইরাসটির সংক্রমণ কমতির দিকে। করোনার সংক্রমণ রোধে কয়েক দফা লকডাউন বাস্তবায়নের পর ধীরে ধীরে সব কিছু খোলে দিয়েছে সরকার। কিন্তু স্বাস্থ্য অধিদফতর থেকে কড়া বার্তা রয়েছে, চলাফেরা করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। এসব নির্দেশনা যেন কাগজেই সীমাবদ্ধ, যার প্রমাণ মেলে রাজধানীর যাত্রাবাড়ীর মাছের পাইকারি বাজারে গেলে। শনিবার (৯ অক্টোবর) সকালে ওই বাজারে ব্যাপক মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। ঘেঁষাঘেঁষি করে ক্রেতা-বিক্রেতাদের বেচাকেনা চলছে। সেখানে ছিল না স্বাস্থ্যবিধি মানার কোনও প্রবণতা। এতে করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ছবিতে দেখুন বিস্তারিত...

1 (2)

1 (3)

1 (4)

1 (5)

1 (6)

1 (7)

1 (10)

1 (11)

1 (13)