ভাড়ায় অনিয়ম: ৮ বাসের সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা

ভাড়া নিয়ে অনিয়মের কারণে ৮টি বাসকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ নভেম্বর) রাজধানীর কলাবাগানে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এই জরিমানা করা হয়।

মৌমিতা পরিবহনের একটি বাসের নারায়ণগঞ্জ থেকে গাবতলীগামী যাত্রী অভিযোগ করেন, তার কাছ থেকে বাসের সুপারভাইজার ৬১ টাকার ভাড়া ৭০ টাকা নিয়েছেন। অভিযোগের প্রমাণ পেয়ে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপির অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। তবে এই সময়ে সিএনজিচালিত কোনও বাস পাওয়া যায়নি।

৮টি বাসে বেশি ভাড়া আদায় ও বর্তমান ভাড়ার তালিকা না টানানোর অভিযোগের প্রমাণ হলে জরিমানা করা হয়। এছাড়া চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির কাগজপত্র ঠিক না থাকায়ও জরিমানা করা হয়।

254745420_577923310108278_2994000450497737369_nনির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, গণপরিবহনে বাড়তি ভাড়া বন্ধে আমরা অভিযান পরিচালনা করছি। এখনও নুতন ভাড়ার তালিকা বাসগুলো লাগায়নি। বাড়তি ভাড়াও নিচ্ছে। এজন্য তাদের জরিমানা করা হচ্ছে।