সহপাঠী হত্যার বিচারের দাবিতে নগর ভবনে শিক্ষার্থীরা

সহপাঠী হত্যার বিচারের দাবিতে নগর ভবনের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছেন নটর ডেমের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল তিনটার দিকে তারা মিছিলসহ নগর ভবনের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে।

এরপর ঘাতক চালকের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এসময় তারা মেয়রের সাক্ষাৎ প্রত্যাশা করে। সমাবেশ ক্লাবে যাতে কোনও বিশৃঙ্খলা না হয় সে জন্য শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য সবার প্রতি অনুরোধ করেন।

পরে সমাবেশে এসে শিক্ষার্থীদের সান্ত্বনা দেন মেয়র শেখ ফজলে নূর তাপস। ঘাতক চালকের বিচারও দাবি করেন।