পুরান ঢাকায় জুতার গোডাউনে অগ্নিকাণ্ড

পুরান ঢাকার সুরিটোলার একটি চারতলা ভবনের দোতলায় জুতার গোডাউনে আগুন লেগেছে। রবিবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে এর সূত্রপাত হয়। খবর পাওয়ার ৯ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ‘আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছি আমরা।’

তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কথা জানাতে পারনি অগ্নিনির্বাপক বাহিনী।