টাউন হল এলাকায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসনসিসি)। অভিযানে বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। 

রবিবার (৯ জানুয়ারি) ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তবে পুরো এলাকা উচ্ছেদ না করেই অভিযান শেষ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মোহাম্মদপুর টাউন হল এলাকায় উচ্ছেদ অভিযান করি। অভিযানে বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সকাল ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়, শেষ হয় দেড়টায়।’

টাউন-হলে-উচ্ছেদ-২

তিনি আরও বলেন, ‘অভিযানে বেশকিছু দোকানদারকেও জরিমানার আওতায় আনা হয়েছে। জনসাধারণের চলাচলের ফুটপাত উন্মুক্ত রাখতেই এই অভিযান পরিচালনা করা হয়।’

টাউন-হলে-উচ্ছেদ-3