রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একটি সোলার প্যানেল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে শেখ রাসেল কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সোলার প্যানেল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।