নিকেতনে এসি বিস্ফোরণে শিক্ষার্থী নিহত

রাজধানীর নিকেতনে এসি বিস্ফোরণে মাশরুর আহমেদ (২৬) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দগ্ধ হয়ে মারা গেছেন। মাশরুর ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করেছেন। ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে নয়টায় তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন,  ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মাশরুরের বন্ধু আকাশ চক্রবর্তী বলেন, সার্টিফিকেট নিতে সে গ্রামের বাড়ি থেকে নিকেতন বোনের বাড়ি আসে। সেখানে সে দুর্ঘটনার শিকার হয়।বগুড়া সদর উপজেলার আব্দুল্লাহ আল নকির ছেলে মাশরুর।