ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গত ৩৮ ঘণ্টায় প্রায় সাড়ে ৯ হাজার মেট্রিক টন কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য অপসারণ করেছে। এসব বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করা হয়েছে বলেও দাবি সংস্থাটির জনসংযোগ বিভাগের।
জনসংযোগ বিভাগ জানায়, গত ৯ জুলাই রাত ১১টা থেকে ১১ জুলাই দুপুর ১টা পর্যন্ত মোট ২ হাজার ৩৭০টি ট্রিপের মাধ্যমে এ বর্জ্য স্থানান্তর করা হয়েছে। এছাড়াও দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড হতেই গত রাত সোয়া ১টার মধ্যে প্রথম দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।