কাফরুলে ছাদ থেকে পড়ে গৃহশ্রমিকের মৃত্যু

রাজধানীর কাফরুলে সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে তানিয়া (২০) নামের এক গৃহশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পড়ে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে তানিয়াকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কাফরুল থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য একজনকে রাখা হয়েছে।

গৃহকর্তা হাসানুজ্জামান রেজা জানিয়েছেন, পূর্ব কাজীপাড়ার ওই ভবনের  সাত তলায় থাকেন তারা। তাদের বাসায় দীর্ঘদিন ধরে তানিয়া কাজ করতো। তার বাড়ি চট্টগ্রামের রামগড় এলাকায়।