শোক দিবস উপলক্ষে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর মিরপুর-১-এ হজরত শাহ আলী মহিলা কলেজ অডিটোরিয়ামে ছিল এই আয়োজন।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খাঁন মিন্টু। বিশেষ অতিথি ছিলেন মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ ও হযরত শাহ আলী মহিলা কলেজের অধ্যক্ষ ময়েজ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মো. লায়েকুজ্জামান। আলোচক হিসেবে আরও ছিলেন মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সিনিয়র সহ-সভাপতি মো. আজিজুল হাকিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মোহাম্মদ মিজানূর রহমান মোল্লা। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল শেষে মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও ছিলেন– সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক মো. আলী মুবিন, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম আর শহীদ, কোষাধ্যক্ষ ভুইঁয়া কামরুল হাসান সোহাগ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহাউদ্দীন তালুকদার, সাংবাদিক নুর হোসাইন প্রমুখ।