ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জারিকৃত গণবিজ্ঞপ্তিতে ওষুধের দোকান বন্ধ করার বিষয়ে নেওয়া সিদ্ধান্ত সংশোধনের জন্য সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (২২ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম এহসানুর রহমান, এ এম জামিউল হক ফয়সাল এবং মো. জুয়েল মুন্সী সুমনের পক্ষে আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান নোটিশটি পাঠান।
গণবিজ্ঞপ্তিতে বলা ‘সাধারণ ওষুধের দোকান রাত ১২টা এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা থাকবে’।
নোটিশে বলা হয়, ওষুধ জীবন রক্ষাকারী পণ্য। তাই নোটিশপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে গণবিজ্ঞপ্তির ওষুধের অংশটি সংশোধনের অনুরোধ জানানো হলো।