রাজধানীতে ছিনতাই-চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৯

রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এবং ট্রাক-লরি ও কাভার্ডভ্যানে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী, শাহবাগ এবং দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের হেফাজতে গ্রেফতার ব্যক্তিরার‌্যাব-১০-এর অধিনায়ক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাক লরি ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। তারা হলো– কাউসার (৩০) ও অনিক মেধা (২৬)।

এছাড়া, শাহবাগ থানা গোলাপশা মাজার এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা হলো– শাহিন (৪০), সাইফুল (২৬), সিফাত (২১) ও মো. সাইফুল (২৫)।

র‌্যাবের হেফাজতে গ্রেফতার ব্যক্তিরাপৃথক আর এক অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা হলো– মামুন মিয়া (৩৪), শিমুল (২৪) ও আমির হামজার (৩৭)।