হাত ধোয়া শেখাতে মজার ইশকুলের উদ্যোগ

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মজার ইশকুল সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা বোঝানোর জন্য একটি অনুষ্ঠান আয়োজন করে মজার ইশকুল। অনুষ্ঠানে শিশুদের এক এক করে সাবান দিয়ে হাত ধোয়া প্রদর্শন করা হয়।

মজার ইশকুল জানায়, শিশুদের মধ্যে সচেতনতা বাড়াতে স্বেচ্ছাসেবীরা যুক্ত হয়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা বর্ণনা করে। হাত ধোয়া প্রদর্শনীর পর শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়, তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মজার ইশকুলের উদ্যোক্তা আরিয়ান আরিফ বলেন, সুস্থতা আমাদের সৃজনশীল বিকাশকে বাড়িয়ে তোলে। সমাজের এই ছিন্নমূল শিশুদের যদি আমরা সঠিক যত্ন নিতে পারি তাহলে এই শিশুরাই আমাদের দেশকে একদিন বিশ্ব দরবারে তুলে ধরবে। এই শিশুদের হাত ধোয়ার জায়গার অনেক স্বল্পতা রয়েছে। তাদের জন্য যদি আমরা এই ব্যবস্থাটি সহজ করতে পারি তাহলে সেটা শিশুদের জন্য এবং জাতির জন্যও কল্যাণময় হবে।