রাজধানীর কদমতলীতে কীটনাশক পানে রঞ্জনা আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে কদমতলীর রায়েরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। কদমতলী থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
রঞ্জনা ফরিদপুর জেলার সদর পুর উপজেলার ময়লারচর গ্রামের হারুন শেখের মেয়ে। এক ভাই চার বোনের মধ্যে সে ছিল তৃতীয়।
মৃতের চাচা মিলন মিয়া বলেন, মঙ্গলবার সকালে সবার অগচোরে কীটনাশ পান করে অচেতন অবস্থায় পড়ে ছিল রঞ্জনা। তার মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত লালা বের হচ্ছিল। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, বিভিন্ন সময় রঞ্জনা ও তার স্বামীর মধ্যে দাম্পত্য কলহ লেগে থাকতো। সে কারণে কীটনাশক পান করতে পরে।
উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।