রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মো. হাফিজ উদ্দিন শেখ (৫১) নামে দুই মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২৮ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘আসামি হাফিজ উদ্দিনের বিরুদ্ধে সিআর এবং অর্থ-ঋণজারি মামলাসহ দুটি মামলা রয়েছে। মামলার পর থেকে সে পলাতক ছিল। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’