অনুমোদন ছাড়া মোবাইল ফোন কেনাবেচার অভিযোগে একজন গ্রেফতার

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদন না নিয়ে বিদেশ থেকে মোবাইল ফোন এনে মজুত ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার নাম মো. রুবেল (৩০)। শুক্রবার (২৮ অক্টোবর) শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৯ অক্টোবর) র‌্যাব-১০-এর অধিনায়ক ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গ্রেফতার ব্যক্তি একজন মোবাইল ফোন চোরাকারবারির সক্রিয় সদস্য। অভিযানে তার কাছ থেকে বিটিআরসি’র অনুমোদনহীন ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।’

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।