রায়েরবাজার মার্কেটে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মালিকানাধীন একটি পরিত্যক্ত মার্কেটে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ডিএনসিসির ৩৪ নম্বর ওয়ার্ডের রায়েরবাজার সিটি করপোরেশনের পরিত্যক্ত মার্কেটে অভিযান পরিচালনা করে প্রায় ১০০টির অধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।313844630_638705387737084_4924839055734398788_n

প্রথমবার ২০০৬ সাল এবং দ্বিতীয়বার ২০১৯ সালে পরিত্যক্ত ঘোষিত ভবনটির সামনের অংশে অবৈধভাবে গড়ে ওঠা বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দ্বিতীয় তলায় অনুমোদনবিহীন বর্ধিত অংশের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। অনুমোদনবিহীন ও অবৈধভাবে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য নির্মিত র‍্যাম্পটি ভেঙ্গে দেওয়া হয়।

এসময় উন্মুক্ত নিলামের মাধ্যমে পুরাতন রড ও কিছু শেড আটচল্লিশ হাজার টাকায় বিক্রি করা হয়।315516632_3553141091580103_3376799457914430495_n

পরিত্যক্ত ভবনটিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সতর্কীকরণ বার্তা সংবলিত ব্যানার টানিয়ে দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন।