দর্শকদের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল দেখবেন মেয়র আতিকুল

রবিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যে খেলা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম গুলশান-২ নগর ভবনের সামনে স্থাপিত বড় স্ক্রিনে খেলাটি জনগণের সঙ্গে উপভোগ করবেন।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ বিভাগের প্রধান সংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি জানিয়েছেন, কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২-এর আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল খেলাটি জনগণের সঙ্গে বড় পর্দায় উপভোগ করবেন। তিনি সাড়ে ৮টায় গুলশান ২-এ উপস্থিত থাকবেন।