রাজধানীতে গাঁজাসহ গ্রেফতার ২

রাজধানীর পল্লবী থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। এ সময় গাঁজা পরবিহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। শনিবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. শফিকুল ইসলাম (৪২) ও মো. লুৎফর রহমান (৫০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা র‍্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে কৌশলে রাজধানীর পল্লবী, রূপনগর, মিরপুরসহ বিভিন্ন এলাকার ডিলার এবং খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।