যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত বিষয় নিয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করার স্বপ্ন দেখেন এবং নিজেদের জন্য একটি নিরাপদ কর্মজীবন গড়তে চান, তাদের জন্য পিএফইসি গ্লোবাল আয়োজন করছে ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো’। আগামী বুধবার (১ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর ওয়েস্টিনে থাকবে এই আয়োজন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আয়োজকরা জানান, এখানে শিক্ষার্থীরা ৩৫টির বেশি অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। পাশাপাশি শতভাগ বৃত্তি পাওয়ার সুযোগ থাকবে। আগ্রহী শিক্ষার্থীরা এক্সপো চলাকালীন সময়েই তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন।
আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীরা শতভাগ পর্যন্ত বৃত্তির সুবিধার পাশাপাশি কোনও ফি ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের সুযোগ পাবেন। সেইসঙ্গে পাঁচ বছর পর্যন্ত অধ্যয়ন-পরবর্তী কাজের অধিকার সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন।
ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকবে আকর্ষণীয় উপহার। স্পট অ্যাডমিশন নেওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে একটি ব্লুটুথ এয়ারপড এবং তারা যদি পিএফইসি গ্লোবালের মাধ্যমে ভিসার আবেদন করেন তাহলে একটি ট্যাব পাবেন। এছাড়াও সবার জন্য থাকছে আইইএলটিএস এবং পিটিই কোর্সে ২৫ ভাগ ছাড়।