ঈদুল ফিতরের তৃতীয় দিন আজ সোমবার (২৪ এপ্রিল)। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মজীবী মানুষ ফিরতে শুরু করেছেন ব্যস্ত রাজধানী ঢাকায়।
সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, ট্রেনে করে ইট-পাথরের নগরীতে ফিরছে সবাই। তবে ফিরে আসা যাত্রীর সংখ্যা খুবই কম। এর আগে দীর্ঘ ছুটি পাওয়ায় ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়েছে সবাই। এ কারণে ব্যস্ত নগরীও গিয়েছিল বিশ্রামে, পেয়েছিল একটুকরো অবসর।
ছুটি শেষে সবাই ফিরতে শুরু হরায় আবারও কর্মব্যস্ত হয়ে পড়বেন সবাই, নগর ফিরে পাবে তার চিরচেনা রূপ।