ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ধাপে ধাপে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। বিভিন্ন পেশার অনেকের ছুটি ছিল লম্বা। বাড়তি ছুটি শেষে নতুন সপ্তাহের শুরুতে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন তারা। শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকামুখী মানুষের ভিড় দেখা যায়। শনিবার থেকে কাজে যোগ দিতে আজ ঢাকায় ফিরেছেন বলে জানান অনেকে।