রাজধানীর কমলাপুর মোড়ে বাসের ধাক্কায় অজ্ঞাত পুরুষ নিহত হয়েছেন। বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে ছিল ময়লাযুক্ত সাদা গেঞ্জি, জ্যাকেট ও প্যান্ট। রবিবার (৭ মে) সকাল ১০টার দিকে কমলাপুর মোড় ট্রাফিক বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, ‘কমলাপুর মোড় ট্রাফিক বক্সের সামনে ৬ নম্বর রোডের বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে সিএনজি চালক মো. রাসেল তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এসআই আরও বলেন, ‘নিহতের পরিচয় জানা এবং বাসটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতি ছিল বলে প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে।’