বুয়েটের শহীদ মিনারের পাশ থেকে মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় ফুটপাত থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ। মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স আনুমানিক (৩৫) বছর।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯৯৯-এ সংবাদ পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, বুয়েটের শহীদ মিনারের পাশে ফুটপাতে পড়ে ছিলেন তিনি। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে এসআই বলেন, অজ্ঞাত এ নারী ভিক্ষাবৃত্তি করতেন বলে আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি। এই এলাকায় ঘোরাঘুরি করতেন। আমাদের ধারণা, অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে। এ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।