ময়লার ভাগাড় ছুঁয়ে ছড়াচ্ছে আনন্দ (ফটো স্টোরি)

মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ১১ নম্বরের দিকে কিছুটা এগিয়ে বেনারসি পল্লীর প্রথম গেট ধরে সামনে গেলেই চোখে পড়বে অন্যরকম এক দৃশ্য। যেখানে একটি আবর্জনা কেন্দ্রে গ্রাফিতিতে আবর্জনা সংগ্রহকারীদের আঁকা হয়েছে। কিছু দিন আগেও যে ময়লার ভাগাড় ছিল দৃষ্টিকটু ও বিরক্তির কারণ, আজ তা সেজেছে রঙিন সাজে। পরিচ্ছন্নতাকর্মীদের কর্মব্যস্ততার ও সুন্দর নগরের নানা চিত্র ফুটে উঠেছে ভাগাড়ের দেয়ালে। ভাগাড়ের চিত্রকর্ম আকর্ষণ করছে পথচারীদেরও। তার কাছেই ঐতিহাসিক জল্লাদখানা বধ্যভূমির পাশে রয়েছে একটি মাঠ। সে মাঠে এখন প্রাণের সঞ্চার হয়েছে শিশু কিশোরদের কোলাহলে। প্রতিদিন বিকাল হলেই সেখানে অভিভাবকসহ শিশু-কিশোররা ঘুরতে আসে, মনের আনন্দে খেলাধুলায় মেতে ওঠে।

পাশেই ময়লা রাখার স্থান

ভাগাড়ে ফুটিয়ে তোলা পরিচ্ছন্নতাকর্মীদের ছবি মন কাড়ছে সবার

এখানে আঁকা হয়েছে শিশুদের পছন্দের কিছু চিত্র

ময়লার ভাগাড়ের পাশ দিয়ে যাচ্ছেন পথচারীরা

পাশেই মাঠে শিশু ও অভিভাবকদের ভিড়

মনের আনন্দে খেলছে শিশুরা

সাত বীরশ্রেষ্ঠ’র ছবির সামনে আনন্দে মেতেছে শিশুরা

খেলার পাশাপাশি দেশের ইতিহাস-ঐহিত্য সম্পর্কেও জানছে শিশু-কিশোররা

শিশুদের আনন্দে অভিভাবকরাও সঙ্গী

খেলছে তারা, দুলছে তারা

দোলনায় চড়ে খুশি খুশি মন

শিশুদের সঙ্গে অভিভাবকদেরও আনন্দের বিকাল