রাজধানীর সদরঘাটে ময়ূরপঙ্খী-৭ নামে একটি লঞ্চে আগুন লেগেছে। শুক্রবার (৩০ জুন) এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল ময়ূরপঙ্খী-৭ লঞ্চটি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে নিয়ন্ত্রণকক্ষে ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটের ময়ূরপঙ্খী লঞ্চে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে এগারোটা পাঁচ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।