রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে ইব্রাহিম খলিল ইমান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় ক্যান্টেনমেন্ট এলাকার রেল লাইন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শ্রী সুনীল চন্দ্র সুত্রধর এ তথ্য জানান।

মো. ইব্রাহিম খলিল ইমান ভোলার দৌলত খান উপজেলার গিয়াসউদ্দিন ও জরিনা বেগমের ছেলে।  

এসআই জানান, ওই ব্যক্তি অন্যমনস্ক অবস্থায় রেল লাইনের ওপর বসে ছিলেন। সে সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’  

তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট এলাকার থানায় জানিয়েছি তার পরিবারের সংবাদ দেওয়ার জন্য। পরিবারের কাউকে পাওয়া গেলে জানা যাবে তিনি কী করতেন, কোথায় থাকতেন, কেন সেখানে গিয়েছিলেন।’