নাইটিঙ্গেল মোড়ে বাসে আগুন

বিএনপির ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দ্বিতীয় দিনে রাজধানীর পল্টন এলাকার নাইটিঙ্গেল মোড়ে ‘আজমেরী’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা ৫৩ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

আগুন নেভানোর চেষ্টা করছেন এক ব্যক্তি। ছবি: নাসিরুল ইসলাম

তিনি বলেন, ‘বাসে আগুন লাগার খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। অগ্নি নির্বাপণে কাজ চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।’