রাজধানীর ডেমরায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাজধানীর ডেমরার আমুলিয়ায এলাকায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত সোয়া ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনও বিষয় নিশ্চিত করেনি কতৃপক্ষ।