রাজধানীর জুরাইনে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

রাজধানীর জুরাইন রেলগেট এলাকার পাশে বস্তিতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। 

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, রেললাইনের পাশের বস্তির একটি বাড়ি ঘিরে রেখা হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলামান রয়েছে।