কোটা আন্দোলন: নিউ মার্কেট এলাকায় দুইপক্ষের সংঘর্ষে আহত ১২

কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৩টার পর ওই সংঘর্ষে ইটপাটকেল ও লাঠির আঘাতে পথচারী, ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীরা আহত হন।

নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ (ছবি: সাজ্জাদ হোসেন)

আহতরা হলেন– সাব্বির (২৪), হাবিব (২৪) জাহিদ (২৫), ইয়াছমিন (৩২) হাসান (২৭) মিরাজ (২৮) আরিফ (২১) লাভলু (৪৫) উসমান (৩২) হৃদয় (২১) মৃদুল (২৩) মো. নাহিদ (১৮)।

আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।