ওয়ারীতে ফ্ল্যাট কেনাবেচা নিয়ে বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর ওয়ারী হাটখোলা এলাকায় ফ্ল্যাট কেনাবেচা নিয়ে বিরোধে আলামিন ভূঁইয়া (৪২) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

ওয়ারীর একেএম শাহা লেন এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে আলামিন।

নিহতের স্ত্রী মুনমুন বলেন, ‘দেড় বছর আগে রিপন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিলাম আমরা। ফ্ল্যাট রেডি হলেও তা বুঝিয়ে দেওয়া হচ্ছিল না। এসব নিয়ে তাদের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে রিপন তার লোকজন নিয়ে আমার স্বামীকে হত্যা করে।’

বাচ্চু মিয়া বলেন, ‘আলামিন ভূঁইয়ার স্বজনরা গুরুত্বর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’