কদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

রাজধানীর কদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. হাসেম (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) হৃদয় কুমার পোদ্দার এ তথ্য জানান।

হাসেম ফরিদপুর সদর উপজেলার পূর্ব নিশান গোপালপুর গ্রামের আকবর মল্লিকের ছেলে। পূর্ব জুরাইনে থাকতেন।

এসআই বলেন, ‘মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে কদমতলীতে মেরাজনগর কাঁচা রাস্তার ওপরে ওই ব্যক্তির মরদেহ পড়ে ছিল। আমরা সেখান থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠাই। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘হাসেমের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তিনি কাঁচামালের ব্যবসা করতেন। ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়িতে মালামাল কিনতে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’