রাজধানীর কাওলা রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২০ বছর। পরনে ছিল থ্রি কোয়ার্টার প্যান্ট ও গেঞ্জি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মেহেদী বলেন, কাওলা রেললাইনের পাশে মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন অবস্থায় পড়েছিল ওই যুবক। রাকিব আলি নামে এক যুবকের সহযোগিতায় সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেই। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কীভাবে দুর্ঘটনা শিকার হয়েছেন এ বিষয়ে বলতে পারেননি মেহেদী। রাকিব আলী বলেন, ওই যুবকের পকেটে ১ হাজার ৭০০ টাকা ছিল।
মো. ফারুক বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’